
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় বাঘের তাড়া খেয়ে একটি হরিণ লোকালয়ে প্রবেশ করে। পরে তা আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকার খোলপেটুয়া নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে প্রবেশ করে।
স্থানীয়রা জানান, সকালে হরিণটি লোকালয়ে প্রবেশ করলে তা নজরে পড়ে। এ সময় হরিণটি ধরে স্থানীয় বন অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা এসে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করেন।
বুড়িগোয়ালিনী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, বাঘের তাড়ায় সুন্দরবনের ভিতরে থাকা হরিণ মাঝে মধ্যে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে।
