
নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ
১/মোঃ জাকির হোসেন (৩৮) পিতা- মৃত বাদশা মিয়া এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)-কে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
