
ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা রাবার বাগান পরিদর্শন করেছেন জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) কমিউনিটির সদস্যরা রাবার বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাগানের পরিবেশ, রাবার উৎপাদন ও স্থানীয় পর্যটনের সম্ভাবনা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
এ সময় রানার্স কমিউনিটির সদস্যরা বলেন, বকশীগঞ্জের পাহাড়ি অঞ্চল ও প্রাকৃতিক সৌন্দর্যকে দেশব্যাপী তুলে ধরতে খেলাধুলার পাশাপাশি পর্যটন ও পরিবেশ সচেতনতা তৈরিতে তারা কাজ করতে চান।
