
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০টায় মধ্যম পোকখালী মাঠে নব জাগরণ ক্লাব আল ফজ পাড়ার আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। নব জাগরণ ক্লাবের প্রধান উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক ইসমাইল।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক ও পোকখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফ উদ্দিন, সাবেক বিএনপির সভাপতি মোঃ আক্তার উদ্দিন বাবুল, ঈদগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল, যুবনেতা আল আশরাফ আলী মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এম ইউপি সদস্য সালাহ উদ্দিন ও জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জালালাবাদ স্পোর্টিং ক্লাব ও মোহুনভিলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলে জালালাবাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মোহুনভিলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় সহযোগিতা করেন নব জাগরণ ক্লাব এর সদস্য, জুবায়ের, এরশাদ, হুমায়ুন কবির,রনি, জাহাঙ্গীর আলম, আব্দুলাহ্,বাবু,ছুটবসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নব জাগরণ ক্লাব আল ফজ পাড়ার সভাপতি জয়নাল আবেদীন বলেন, নব জাগরণ ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠন মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতিবেদক:
মোঃ ওসমান গনি (ইলি)