
এম এ হানিফ রানা – বিশেষ প্রতিনিধি
গাজীপুরে “বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি গাজীপুর মেট্রো থানা শাখার আয়োজনে পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং পূবাইলের নিলের পাড়া সবুজছায়া রিসোর্টে এই পিকনিক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে কেমিস্ট ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগন আসেন এবং আনন্দ উপভোগ করেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি গাজীপুর মেট্রো থানা শাখার আয়োজনে এই মনোমুগ্ধকর পিকনিক ও মিলন মেলায়, বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ বাহাউদ্দীন সরকারের সভাপতিত্বে এবং বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সদস্য এম এ হানিফ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল বারী, গাজীপুর জেলা বিসিডিএস সভাপতি হাজী সামসুল হক সরকার, গাজীপুর জেলা বিসিডিএসের সভাপতি, মোঃ আলআমিন অপু, গাজীপুর জেলা বিসিডিএসের সিনিয়র সহ সভাপতি , হোসেন আজিম কাইজার ( জিন্না) সাবেক সভাপতি বিসিডিএস গাজীপুর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার সিনিয়র সহ সভাপতি হযরত আলী, আবদুল্লাহ শিকদার, সহ সভাপতি, মোঃ শাহআলম সহ সভাপতি। দূর দূরান্ত থেকে আসা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস গাজীপুর মেট্রো থানার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন।
এসময় আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিসিডিএস গাজীপুর মেট্রো থানা শাখার কার্যনির্বাহী সদস্যদের ক্রেস্ট দিয়ে বরন করে নেয়া হয়।
সর্বশেষ আকর্ষণ ছিলো আগত সকলের মাঝে বিতরণকৃত কূপনের লটারি খেলার আয়োজন। লটারিতে বিজয়ী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
