
মো: নুরনবী বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি। | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে ভোলার বোরহানউদ্দিন। “নারী নয় পতিতা”—এমন বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে স্থানীয় হাজার হাজার নারী ঝাড়ু হাতে রাস্তায় নেমে আসেন। অভিযুক্ত জামায়েতের আমির ড:শফিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমার দাবিতে এই বিশাল ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলে দলে নারীরা ঝাড়ু ও জুতা হাতে মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হতে থাকেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারী নারীরা শফিকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন-
নারীর মর্যাদা ক্ষুণ্ণ: বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে দেশে নারী জননী ও জায়া, সেই দেশে কোনো ব্যক্তি নারীদের ‘পতিতা’ বলার দুঃসাহস কোত্থেকে পায়? এটি পুরো নারী জাতির জন্য চরম অপমান।”
আন্দোলনকারীরা হুশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শফিক যদি প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা না চায়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই মিছিলকে কেন্দ্র করে বোরহানউদ্দিন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষও নারীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনসভায় অসংলগ্ন মন্তব্য করার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।
উল্লেখ্য যে, অভিযুক্ত শফিকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
