

পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া নারদ নদী থেকে অজ্ঞত যুবকের লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া ফায়ার সার্ভিস ও পুঠিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় (৬-ফ্রেব্রুয়ারি) বিকেল ৫ টার সময় অজ্ঞাত সেই যুবক গোসল করতে নামে এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের খবর দেয়,কিছুক্ষণের পরে পুঠিয়া ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রাজশাহীর সদর ফায়ার সার্ভিস ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে এসে পুঠিয়া থানা পুলিশের উপস্থিতিতে ডুবুরিরা পানিতে নেমে পাঁচ মিনিটের মাথায় লাস্টটি উদ্ধার করে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটের মোঃ আব্দুর রাজ্জাক জানান, আমরা একটি মানুষ ডুবে যাওয়ার খবর শুনে বিড়ালদহ এলাকার মহাসড়কের পাশে নারদ নদী থেকে একটি যুবকের লাশ উদ্ধার করি। মৃত যুবকের সন্ধান না পেয়ে আমরা পুঠিয়া থানা কাছে হস্তান্তর করে দিয়ে এসেছি।
পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুঠিয়ার বিড়ালদহ এলাকার নারদ নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন মৃত যুবক মানসিক ভারসাম্য হীন ছিলেন। আমরা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।
পুঠিয়া প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান (মিজান)
তারিখ ০৬-০২-২০২৬ ইং।
