পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চারঘাট থানাপাড়া এলাকার আক্কাস আলী খলিফা (৫৫) নামে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-রাজশাহী মহাসড়ক
উত্তেজিত জনতা ২ টি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৫-মে) সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন আক্কাস আলী খলিফা। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।
স্থানীয় বাসিন্দা জুলফিকার রহমান ভুট্টু বলেন,দীর্ঘদিন থেকে বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া ভাবে তারা চলাফেরা করে,তাদের কোন টাইম শিডিউল নেই তারা এভাবে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সময়ে ব্যাপকভাবে দুর্ঘটনা করে থাকেন,আসলে এটা রোড এক্সিডেন্ট না আমি এটাকে হত্যা বলব।
এ বিষয়ে পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,সকালে এখানে একটি ড্রাম টাক একটি পথচারীকে চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়। স্থানীয় লোকজনের এই বিষয় নিয়ে একটি ক্ষোভ ও দাবি আছে এখানে একটি স্প্রিড বেকার দিতে হবে এই বিষয় আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। এখানকার লোকজনের সাথে কথা বলে রাস্তার দুই পাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে রাস্তাটি ক্লিয়ার আছে।
পুঠিয়া, রাজশাহী,
মোবাইল 0173940 7513
