
*নিজস্ব প্রতিবেদক:*
গৃহায়ন তহবিলের এনজিও প্রতিনিধিদের মাঝে চেক বিতরণ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালক ও ফান্ড ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামান।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন গরীব, অসহায় ও গৃহহীন মানুষদের স্বল্পসুদের দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের লক্ষ্যে। শুধু তাই নয়, গৃহায়ন তহবিলের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিস্তি আদায়ের হারও বাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সরকারের মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, সে লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।”
জনাব কামরুজ্জামান একজন উচ্চ শিক্ষিত, দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে গৃহায়ন তহবিল একটি কার্যকর ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত এনজিও প্রতিনিধিরাও তাঁর উদ্যোগ ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
