
মুহাম্মদ ওসমান গনি চৌধুরী
বিশেষ প্রতিনিধি কক্সবাজার
মাওলানা মো. শোয়াইব সভাপতি, ক্বারী আবু নাছের সেক্রেটারি; ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি ঘোষণা
কক্সবাজার প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মো. শোয়াইব সভাপতি এবং মাওলানা ক্বারী আবু নাছের সেক্রেটারি মনোনীত হয়েছেন। এছাড়া মাওলানা নেজামুর রহমান সোলসইমানী, মাওলানা ফরিদুল আলম ও মাওলানা জিয়াউল হক-কে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
শনিবার (১ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের হোটেল মিশুক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী।
জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ড. বেলাল নুর আজিজী এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক উপকমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আলী নাজির।
অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শেষে সর্বসম্মতিক্রমে ২০২৭-২৮ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
