
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমানের (মিজান)
পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। (১৪-ডিসেম্বর) রবিবার দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া,রাজশাহী,লিয়াকত সালমান শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাশ।পুঠিয়া থানা (ওসি) ফরিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষ,শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির ও গির্জায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
পুঠিয়া প্রতিনিধি,
মোঃ মিজানুর রহমান (মিজান)
